
ভোলার লালমোহনের প্রবীণ আলেমেদ্বীন, কালমার ঐতিহ্যবাহী হযরত উজির আহাম্মদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি, আন্তর্জাতিক দি কল অব ইসলাম সোসাইটির মুবাল্লিগ, উপজেলার কালমা ইউনিয়নের কৃতি সন্তান, আল বানাবা ট্যুরস এন্ড ট্রাভেল্স ও রসুলপুর কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ কামাল উদ্দিন এর বড় ভাই মাওলানা আব্দুল হাই ৮ জানুয়ারি দুপুর ১.৪০ ঘটিকায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন )।
তার মৃত্যুতে ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের আলেম সমাজ শোক জানিয়েছে।
মরহুমের জানাজা আজ ১০ জানুয়ারি বিকাল তিন টায় কালমায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে নিজ দরজায় সমাহিত করা হয় এই আলেমে দ্বীনকে।
ভিন্নবার্তা ডটকম/এসএস