1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১ ১০:৫২ pm

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। গত বছরের জানুয়ারিতে ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে ড্রোন হামলায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে।

গত বছরের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের বাইরে হাশদ আল-শাবি গোষ্ঠীর উপপ্রধান মুহান্দিস মার্কিন ড্রোন হামলায় নিহত হন। একই হামলায় নিহত হন ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি।

এ হামলার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই হত্যাকাণ্ডের পর ট্রাম্প বলেছিলেন, ‘এক জনের দামে দুজনের’ হিসেব শেষ করা হলো।

এর আগে গত বছরের জুনে ইরানের একটি ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ ছাড়া আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) কাছে ট্রাম্পের বিরুদ্ধে রেড নোটিশ দিতে অনুরোধ জানানো হয়।

বিচার বিভাগের বরাত দিয়ে ফ্রান্স২৪ জানায়, ইরাকের দণ্ডবিধি ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ধারায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শাস্তির বিধান মৃত্যুদণ্ড রাখা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ