
প্রচণ্ড শীতে যখন প্রাণীকূলের সাথে মানব জাতি কাতরাচ্ছে ঠিক এমনি সময় নড়াইলে ব্যক্তি উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে পৌর এলাকার ০৪ নং ওয়ার্ডের অর্ধশতাধিক প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পৌর এলাকার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নড়াইল দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান।
আজ মঙ্গলবার দুপুরে শহরতলীর দূর্গাপুর প্রতিবন্ধি অফিসের হল রুমে জেলা পরিষদের সদস্য মোঃ তারিক হাসান প্রধান অতিথি থেকে শীতার্থ প্রতিবন্দির মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ওই এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস