1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু  শ্রমিকদের কল্যাণে বিএনপি সবচেয়ে বৃহৎ কর্মপরিকল্পনা দিয়েছে: নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বৃষ্টি-ভাড়া অজুহাতে বাজারে আগুন, চাপে ক্রেতারা এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য, তালিকা প্রকাশ দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোটের কথা জাতি ভোলেনি: হানিফ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১ ২:৪৪ pm

‘জিয়াউর রহমানের ১২০ পার্সেন্ট হ্যাঁ-না ভোটের কথা জাতি যখন ভোলেনি, তখন নির্বাচনের প্রতারণা নিয়ে কিভাবে কথা বলে বিএনপি’ এমন প্রশ্ন তুলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে যাদের আমলনামায় এমন অসংখ্য অভিযোগ রয়েছে সেই বিএনপির অন্যের সমালোচনা করার কোন অধিকার নেই।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতালের নতুন বর্ধিত অংশ, ২০ শষ্যার দুটি ওয়ার্ড ও আধুনিক ল্যাবরেটরি উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন।

এ সময় হানিফ আরো বলেন, জনবিচ্ছিন্ন বিএনপির লক্ষ্য একটাই। তারা যে কোন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নানান কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চান।
অপর এক প্রশ্নের জবাবে, হানিফ বলেন, স্থানীয় সাংসদের সাথে ব্যক্তি বিরোধের জেরে মির্জা ফখরুল যে কথা বলেছেন তা সামগ্রিক মাঠের চিত্র বলা যায় না। আর এটাকে নিয়ে কেউ যদি আত্মতুষ্টি পায় তবে তারা সেটা নিয়েই থাকুক।

এ সময় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতালের সভাপতি মতিউর রহমান লাল্টু, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা বিএমএ’র সভাপতি ডাক্তার মুসতানজিদ, কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টরলিন, ব্যারিস্টার তুরিন আফরোজ উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ