
রাজধানী ঢাকাতে এখন আর জলাবদ্ধতা হয় না বলে জানালেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। তিনি বলেছেন, “ঢাকাকে একটা বালতি বানানো হচ্ছে। সেই বালতির পানি সেচা হয় এখন। আমাদের ফ্লাডফ্লো জোন বা বৃষ্টির পানি বর্ষার পানি নেমে যাওয়ার জন্য নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চল আর নেই ঢাকায়। ঢাকা শহরের পানি ধরে রাখার জন্য ১২ শতাংশ পুকুর ডোবা থাকা উচিত, সেটা নেই। তাই বৃষ্টি হলে পানি সেচা হয়। ঢাকা ওয়াসার দায়িত্ব পাওয়ার পর সেই ব্যবস্থাটারই উন্নতি করেছে। ঢাকা শহরে জলাবদ্ধতা হয় না।
সোমবার (৪ জানুয়ারি) ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা মিলনায়তনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, “ঢাকা ওয়াসা আমরা ওয়াটার সাপ্লাইন এন্ড সুয়্যারেজ অথরিটি। আমরা ড্রেনেজ অথরিটি কশ্বিন কালেও ছিল না, এখনো নাই। প্রজ্ঞাপনই বলে দিচ্ছে এটা ঢাকা ওয়াসার কাজ নয়।
তিনি বলেন, “ঢাকা ওয়াসার দায়িত্ব পাওয়ার পর দেখা গেল আরো অনেক অগ্রানাইজেশন কাজটা করে। একটা কাজ যদি ৫-৬ জন মিলে করেন তাহলে সেই কাজটি সঠিক হবে? এই কাজটা একজনকেই করতে হবে। কাজেই সেই একজন হচ্ছে সিটি কর্পোরেশন, যেটাতে আমরা এখন ফিরে গেলাম। যেখানে যার দায়িত্ব যতটুক ছিল ঢাকা ওয়াসার দায়িত্ব যতটুক ছিল ঢাকা ওয়াসার তার দায়িত্ব পালন করেছে।
তিনি আরো বলেন, “আমাদের প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, ১৯৮৮ সালে শুনেছেন ঢাকা শহরে জলজট বা জলাবদ্ধতার কথা? ১৯৬৯ সালে আপনি শুনেছেন আজকের মতো জলজট, ১৯৮৬ সালে শুনেছেন জলজট। এটা শোনা শুরু করলেন ২০০০ সালে তার আগে নয়। তার আগ পর্যন্ত ন্যাচারাল টা ছিল। ঢাকাকে একটা বালতি বানানো হচ্ছে। সেই বালতির পানি সেচা হয় এখন।
তাকসিম এ খান বলেন, “আমাদের ফ্লাডফ্লো জোন বা বৃষ্টির পানি বর্ষার পানি নেমে যাওয়ার জন্য নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চল আর নেই ঢাকায়। ঢাকা শহরের পানি ধরে রাখার জন্য ১২ শতাংশ পুকুর ডোবা থাকা উচিত। আমাদের নেই, এই ডোবা কোথায় গেল? পুকুর কোথায়? সেই পুকুর নেই কেন? ঢাকা শহরটা ঢাকা। পানি মাটির নিচে যাওয়ার মতো জায়গা নেই সব কাভার্ড। ন্যাচারালটা নেই সব আর্টিফিশিয়াল। অর্থাৎ পাম্প করে পানি বের করা হয়।
ঢাকা ওয়াসার দায়িত্ব পাওয়ার পর থেকে এই সময়েটাতে আর্টিফিশিয়াল পানি বের করার সেই ব্যবস্থাটাকে ডেভলপ করেছি। ওই টুকই ঢাকা ওয়াসার কাজ। যে কারণে ঢাকা শহরে জলাবদ্ধতা হয় না। জলজট হয়। এখন জলজটটা কতক্ষণ হবে? এক ঘণ্টা নাকি ১৫ মিনিট, নাকি ৬ ঘণ্টা। সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি পাম্প সেচ করতে পারছেন এবং মুষল ধারে বৃষ্টি হলো কি না। ঢাকা ওয়াসার করণীয়টুকু করা হয়েছে। কিন্তু এটা ৭ হাত দিয়ে হয় না। কাজটা সিটি কর্পোরেশনের। ড্রেনেজ ব্যবস্থাকে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই