1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারীতে বই বিতরণ উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১ ৯:২৮ pm

নীলফামারীতে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। শুক্রবার সকালে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এলিনা আকতার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী।

স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে নবম শ্রেণীর ২০জন শিক্ষার্থীকে নতুন বই প্রদান করেন প্রধান অতিথি। জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় মাধ্যমিক পর্যায়ে ২ লাখ ৭৩ হাজার ৭৮৪জন শিক্ষার্থীর মাঝে ৩৫লাখ ২ হাজার ৬৫৭টি বই প্রদান করা হবে। এসব শিক্ষার্থী মাধ্যমিক (বাংলা), মাধ্যমিক (ইংরেজি), ইবতেদায়ী, দাখিল, দাখিল (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনাল), এসএসসি ও দাখিল (ভোকেশনাল) এর।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বই বিতরণ কর্মসূচী চলবে। প্রত্যেক শ্রেণীতে তিনটি গ্রুপ তৈরি করে তিন দিন করে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এনএ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ