
ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ। সাভারের আশুলিয়া মডেল টাউনে ইউনিভার্সিটির বোর্ড রুমে ২৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় অনুর্ষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের সভায় ইসমাইল জবিউল্লাহকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি আবুল এইচ এম শামসুজ্জামানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফাউন্ডেশনের সভায় আর্থিক বিবরণী উপস্থাপন করেন ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বিদায়ী ট্রেজারার ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবুল খায়ের চৌধুরী। সভায় ইউনিভার্সিটি ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বোর্ডের বিদায়ী চেয়ারম্যান শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোঃ আজিজুল ইসলাম, প্রকৌশলী খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ ও লিয়াকত হোসেন মোগলকে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং মোঃ আলী আজ্জমকে ফাউন্ডেশনের ট্রেজারার নির্বাচিত করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনসহ বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইস্টার্ন ইউনিভার্সিটি’র পরিচালক (জনসংযোগ) সাজেদ ফাতেমী স্বাক্ষরিত এক বার্তা ৩০ ডিসেম্বর এতথ্য জানানো হয়।
ভিন্নবার্তা ডটকম/বিজ্ঞপ্তি/এসএস