
রৌমারীতে দুস্থ্য পরিবারের মাঝে রৌমরী এন এস আইয়ের নিজস্ব অর্থায়নে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২০ ইং বুধবার বিকেল ৪ টায় চর নতুন বন্দর এলসি পয়েন্টে দরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। উক্ত শৗত বস্ত্র বিতরনে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালকা রৌমারী এন এস আই মোহাসিনুজ্জামান, ফিল্ড অফিসার এন এস আই শফিকুর রহমান ।
রৌমারীতে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছিল। এন এস আই মোহসিনুজ্জামান ও শফিকুর রহমান এ অঞ্চলের সীমান্ত এলাকার মানুষের নানা সময়ে ছদ্দবেশি রুপে বিভিন্ন তথ্য সংগ্রহে গ্রামগঞ্জে বিচরণ কালে শীতার্ত মানুষের , এমনকি বয়োযষ্ঠ মানুষের কাথা কম্বলের কষ্ট তাদের হৃদয় ছুয়ে যায়।
এছাড়া যে পরিবারে মাদক সেবী ও ব্যাবসায়ী নেই উক্ত পরিবারের সদস্যদের নাম তালিকা ভুক্ত করে তাদের মাঝে কম্বল বিতরণ করেন। এন এস আইয়ের এমন মানবিক সহায়তাকে উপকার ভোগীরা খুশি হয় ও দোওয়া করে। এব্যাপারে এন এস আইয়ের সহকারী পরিচালক মোহাসিনুজ্জামান বলেন, আমি প্রতি বছর যেখানেই থাকিনা কেন দরিদ্র মানুষের জন্য যতটুকু পারি নিজস্ব অর্থায়নে সহায়তা করে থাকি।
ভিন্নবার্তা/এমএসআই