1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ ১১:১০ pm

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইকবাল হোসেন (৩৭) নামের এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেনের বিস্তারিত পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

বারোবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর জানান, দুপুরে যশোর থেকে একটি মুরগী বোঝায় কাভার্ড ভ্যান ঝিনাইদহের দিকে যাচ্ছিল আর ইকবাল মোটর সাইকেল নিয়ে যশোরের দিকে যাচ্ছিল।

পথে ঘটনাস্থলে পৌঁছালে কাভার্ড ভ্যানটি মোটর সাইকেলে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইকবাল মারা যায়। নিহতের নাম ইকবাল বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ