1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ৮:২২ pm

নেত্রকোনার পূর্বধলায় আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে চমু শেখ (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। নিহত চমু শেখ একই এলাকার বাসিন্দা এবং তিনি কানে কম শুনতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ররিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিরনপুর ও শ্যামগঞ্জ রেল স্টেশনের মাঝামাঝি গোহালাকান্দা ইউনিয়নের খাগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শীতের সকালে চমু শেখ বাড়ির কাছে রেল লাইনে দাঁড়িয়ে রৌদ্র পোহাতে ছিলেন। মোহনগঞ্জ থেকে ঢাকা গামী হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন নেত্রকোনা থেকে ছেড়ে শ্যামগঞ্জ রেল স্টেশন দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে হিরনপুর (আন্তঃনগর ট্রেনের বিরতিহীন স্টেশন) অতিক্রম করে খাগড়িয়া এলাকায় পৌঁছলে বৃদ্ধ চমু শেখ কাটা পড়েন। এতের বৃদ্ধের নাভির নিচ থেকে দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল হক ট্রেনের কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে তিনি জানান।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ