
বগুড়ার ধুনট উপজেলায় হতদরিদ্র কর্মহীন বিনামূলে পোশাক তৈরির প্রশিক্ষণ পেয়ে কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন। জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণের ব্যবস্থা করেন। গত ৩৫ দিনব্যাপী বিনামূল্যে দর্জি প্রশিক্ষণে গ্রামীণ জনপদের ১০জন নারী প্রশিক্ষণ নিয়েছেন। এখন তারা ঘরে বসে পোশাক তৈরি করে সংসারের খচর যোগাবেন।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, প্রোগ্রাম পরিচালক মনির হাসান, ধুনট শাখা ব্যবস্থাক আবু রায়হান, দর্জি প্রশিক্ষক শাহজাহান আলী ও তারাকান্দি গ্রামের বাসিন্দা হবিবর রহমান।
ভিন্নবার্তা ডটকম/এসএস