
নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ২৫ ডিসেম্র রাতে মূলতবী পরোয়ানা তামিল অভিযানে সৈয়দপুর থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার পলাতক আসামি মোন্নাফ হোসেন(৫১) পিতাঃ মৃত তছির উদ্দিন, খোদ্দ বোতলাগাড়ী (জুম্মা পাড়া), সৈয়দপুর, বোতলাগাড়ী এলাকা হতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এস.আই মোঃ সাহিদুর রহমান, এস.আই ইন্দ্র মোহন, এ.এসআই নুর আমিন, এএসআই আমিনুল, এ.এস.আই শহিদুল, এ.এস.আই আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্সগণ উক্ত অভিযানে অংশগ্রহণ করেন। এছাড়াও একই রাতে এস.আই খালেদ ফিরোজ নয়ন সঙ্গীয় ফোর্সসহ সৈয়দপুর থানার ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সং/২০০৩) এর ৯(৪) (খ) এর পলাতক আসামী ফারুক হোসেন(২৮) পিতাঃ বেলাল হোসেন, উত্তর সোনাখুলি, কাচারী পাড়া,সৈয়দপুর, গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএ