1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ১০:৫৫ pm

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চৌধুরীর স্টান নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি রণচন্ডি ইউনিয়নের মৃত জোবেদ আলীর পুত্র।

এলাকাবাসী ও সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম বৃহস্পতিবার ব্যাবসায়ীক কাজ শেষ করে রাত ৯ টার দিকে মোটরসাইকেলে কিশোরগঞ্জ উপজেলা সদর থেকে বড়ভিটা বাজার হয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পরে বড়ভিটা চৌধুরীর স্টান নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা জলঢাকা গামী একটি ট্রাকের নিচে পড়ে গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রফিকুল ইসলামের ব্যাবসায়ীক পার্টনার লুতফর রহমান লুতু জানান, রফিকুল ব্যবসায়ীক কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরছিল, চৌধুরীর স্টান নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুত্বর আহত হন। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ