1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পর্নোগ্রাফি আইনে নবাব এলএলবি’র নির্মাতা অনন্য মামুন কারাগারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ৭:০৪ pm

নবাব এলএলবি সিনেমার পরিচালক অনন্য মামুনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সিনেমায় পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদের রমনা থানায় দায়ের করা মামলার দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ছবির পরিচালক অনন্য মামুনকে মিরপুরের বাসা থেকে আটক করে ডিবি। পরে তাকে রমনা থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে অনলাইনে। সেখানে ছবির অর্ধেক দেখানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ