1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় ভলিবলে জগন্নাথপুর এমইউএস উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ১০:০৯ pm

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ভলিবল প্রতিযোগিতায় জগন্নাথপুর এম ইউএস উচ্চ বিদ্যালয় নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসাকে পরজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধূলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনার খালিয়াজুরীতে অনুষ্ঠিত হয় ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

জেলা ক্রীড়া অফিসের ব্যাবস্থাপনায় খালিয়াজুরী প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ভলিবল প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে বুধবার বিকেলে পুরস্কার বিতরণ করেন খালিয়াজুরী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নাহিদ হাসান খান।

খালিয়াজুরী উপজেলার প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেপি রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বিএম জাহিদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি, নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার ভাইস-সুপার আব্দুল কুদ্দুস প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি জানান, খালিয়াজুরী উপজেলার পাচঁটি বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া শিক্ষকের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী খেলায় জগন্নাথপুর এম ইউএস উচ্চ বিদ্যালয় নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসাকে পরজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ