1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিমলা থানা পুলিশের ওপেন হাউজ ডে পালিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ৯:৪০ pm

নীলফামারীর ডিমলায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ডিমলা থানার আয়োজনে থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে (ওসি-তদন্ত) সোহেল রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা-সার্কেল) জয়ব্রত পাল, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।

উক্ত ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ সদস্য আব্দুল মতিন খান, সেলিম সরকার লেবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, ডিমলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টু, যুগ্ম আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম রেজা সহ উপজেলার ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ, ডিমলা থানার সকল পুলিশ অফিসার বন্দ।

আলোচনা শেষে পুলিশ সুপার নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব এড়াতে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ