1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিউইয়র্কে করোনায় ৩ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ ৯:২৬ am

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউইয়র্কের একটি হাসপাতালে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে প্রকৌশলী খায়রুজ্জামান ও তার ছেলে আবুল বাশার পান্নার মৃত্যু হয়।

চট্টগ্রামের সন্দ্বীপের হালিশহরের এ ব্লক ৮ নম্বর লেনের বাসিন্দা প্রকৌশলী খায়রুজ্জামান ও আবুল বাশার পান্না দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। তাদের মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

করোনা ভাইরাস মহামারির প্রকোপে বিশ্বের যেকোনো দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে এক মাসের ব্যবধানে এক চিকিৎসক ও প্রকৌশলীসহ অন্তত ১২ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন কয়েক শতাধিক।

তারা সবাই নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউজার্সি, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির বাসিন্দা বলে জানা গেছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ