1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মীরগঞ্জে শারদাঞ্জলি ফোরামের ২২ তম গীতা নিকেতনের উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ ১০:৩১ pm

নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট সার্বজনীন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দিরে (১৮ ডিসেম্বর,২০২০,শুক্রবার) সকাল ১০ ঘটিকায় “শারদাঞ্জলি ফোরাম”-এর ২২ তম গীতা নিকেতনের শুভ উদ্বোধন করা হয়।

স্থানীয় সমাজ সেবক সুশীল চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক তুষার রঞ্জন রায়।শারদাঞ্জলি ফোরাম নীলফামারী জেলা শাখার সভাপতি অরবিন্দ রায়, মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন,শারদাঞ্জলি ফোরামের নির্বাহী সারথি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক অবিনাশ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংগঠনটির জেলা সাংগঠনিক সম্পাদক রাম গোপাল রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুটামারা ইউনিয়ন শাখার সভাপতি কৈলাশ চন্দ্র রায়,মানিক চৌধুরী,অষ্টম কুমার রায়,শরৎ চন্দ্র রায়,শিমুল চন্দ্র রায়,বিশ্বনাথ রায় সহ প্রমুখ।

প্রধান আলোচক প্রভাষক অবিনাশ রায় বলেন,”স্বাধীনতা অর্জনের চেয়ে যেমন রক্ষা করা কঠিন,তেমনি ভাবে আজকে যে গীত নিকেতনটি প্রতিষ্ঠিত হলো;সেই প্রতিষ্ঠানটিকে দীর্ঘদিন ধরে রাখাটাই হবে সবথেকে কঠিন কাজ!সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।যদি সেটা সম্ভব হয়,সেটাই হবে আমাদের কাজের সবথেকে বড় সার্থকতা। কোন রকম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই যে সাহসীকতার সাথে শারদাঞ্জলি ফোরাম সারাদেশে গীতা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।কোমল মতি শিক্ষার্থীদের মাঝে গীতার আলো ছড়িয়ে দিচ্ছে।

তিনি সেই বিষয়টি তুলে ধরে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।
পাশাপাশি তিনি স্থানীয়ভাবে সমাজের বিত্তবানদের প্রতি গীতা শিক্ষা কার্যক্রম পরিচালনার কাজে সহযোগিতা করার আহ্বান জানান। উল্লেখ্য,শারদাঞ্জলি ফোরাম গীতা শিক্ষার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান,শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন প্রকার সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

স্থানীয় শতাধিক ভক্তের উপস্থিতিতে ধর্মীয় আলোচনা শেষে,৮০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র গীতা,খাতা,কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,স্থানীয় সংগঠক পরিতোষ চন্দ্র রায়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ