
টি-টোয়েন্টির বাজারি সংস্করণের আবির্ভাবের পর জৌলুস হারিয়েছে টেস্ট ক্রিকেট। অথচ শত বছরের পুরনো সেই টেস্ট ফরম্যাটকে এখনও ক্রিকেটের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।
সাদা পোশাকের অভিজাত এ ফরম্যাটে ৮৮ বছর ধরে খেলেও বাজে রেকর্ড গড়ল ভারত। অস্ট্রেলিয়া সফরে গিয়ে লজ্জার ইতিহাস গড়ল এশিয়ার অন্যতম সেরা ক্রিকেট পরাশক্তিধর দলটি।
অ্যাডিলেড টেস্টে আগে ব্যাট করে ২৪৪ রান করা ভারত স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯১ রানে অলআউট করে ফুরফুরে মেজাজেই ছিল। দ্বিতীয় ইনিংসে ৫৩ রানের লিড পাওয়া ভারত ছন্নছাড়া ব্যাটিংয়ের কারণে অলআউট হয় ৩৬ রানে।
ভারতের চেয়েও কম রানে অলআউটের রেকর্ড রয়েছে ছয়টি। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানের লজ্জায় পড়ে নিউজিল্যান্ড। ৩০ রানে দুইবার অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৩৫ ও ৩৬ রানের বাজে রেকর্ডও রয়েছে তাদের। প্রোটিয়াদের সেই রেকর্ডের মালিক অস্ট্রেলিয়াও। এবার তাদের সেই দলে যোগ দিল বিরাট কোহলির ভারত।
টেস্টের সর্বনিম্ন স্কোর
দল রান প্রতিপক্ষ ভেন্যু সাল
নিউজিল্যান্ড ২৬ ইংল্যান্ড অকল্যান্ড ১৯৫৫
দক্ষিণ আফ্রিকা ৩০ ইংল্যান্ড পোর্ট এলিজাবেথ ১৮৯৬
দক্ষিণ আফ্রিকা ৩০ ইংল্যান্ড বার্মিংহাম ১৯২৪
দক্ষিণ আফ্রিকা ৩৫ ইংল্যান্ড কেপটাউন ১৮৯৯
দক্ষিণ আফ্রিকা ৩৬ অস্ট্রেলিয়া মেলবোর্ন ১৯৩২
অস্ট্রেলিয়া ৩৬ ইংল্যান্ড বার্মিংহাম ১৯০২
ভারত ৩৬ অস্ট্রেলিয়া অ্যাডিলেড ২০২০
ভিন্নবার্তা ডটকম/এন