
মুজিব বর্ষ উপলক্ষ্যে নেত্রকোনায় শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ মাস্ক বিতরণ করা হয়েছে। পৌর শহরের নাগড়া এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার সড়কে শুক্রবার সকালে ওয়ার্ল্ড ওয়াইড মেরিট কেয়ার অর্গানাইজেশান নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ মাস্ক বিতরণ করা।
পৌর এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ২০ জন মেধাবী গরীব ও অসহায় পরিবারের শিক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক,স্যানিটাইজার,কলম,খাতাসহ শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক অভিবাবক ও গণ্যমান ব্যাক্তিদের উপস্থিতিতে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেন ওয়ার্ল্ড ওয়াইড মেরিট কেয়ার অর্গানাইজেশানের চেয়ারম্যান মির্জা ইশতিয়াক আহসান মুকুল। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ওয়ার্ল্ড ওয়াইড মেরিট কেয়ার অর্গানাইজেশানের চেয়ারম্যান মির্জা ইশতিয়াক আহসান মুকুল বলেন,করোনা সংকটে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকায় স্থবির হয়ে আছে শিক্ষা ব্যাবস্থা। শিশু শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে নিয়মিত বাসায় লেখাপড়া করা,হাত ধোয়ার অভ্যাস করা ও বাসা থেকে বের হলে মাস্ক ব্যাবহারসহ সচেতনতা চালিয়ে যাওয়ার জন্য আমাদের সংগঠনের এই ক্ষুদ্র প্রয়াস।
ভিন্নবার্তা/এমএসআই