1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডোমারের চিলাহাটি হলদিবাড়ী মালবাহী ট্রেন চলাচলের শুভ উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ ১১:৫৭ am
>নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি হলদিবাড়ী মালবাহী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিলাহাটি হলদিবাড়ীর মালবাহী ট্রেন চলাচলের শুভ উদ্বোধন করেন।
দীর্ঘ ৬ দশক পর আবার নতুন করে এই পথে রেল সংযোগ চালু হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু হওয়ায় এলাকা জুড়ে হাজার হাজার উৎসুক জনতার ভীড় চোখে পড়ার মতো। চিলাহাটি রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে আয়োজিত বাংলাদেশের চিলাহাটি হতে হলদিবাড়ী রুটে রেল যোগাযোগ পুনঃচালুকরণের নিমিত্তে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ সরকারের মাননীয় বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি, নীলফামারী-১ আসনের মাননীয় সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের মাননীয় সাংসদ আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষিত নারী আসন (৩২৩) মাননীয় সাংসদ রাবেয়া আলিম, রেল সচিব সেলিম রেজা, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক পাকশী শাহীদুল ইসলাম,রেলওয়ে প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চল আল ফাত্তাহ মাসউদ চৌধুরী, উপ-পরিচালক এনএসআই খালিদ হাসান, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পশ্চিমাঞ্চল কুদরত -ই-খোদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা সার্কেল এএসপি জয়ব্রত পাল, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ৫৬ বিজিবি কর্মকর্তা লেঃকর্ণেল মামুনুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, সরকার ফারহানা আকতার সুমি, ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স এর পরিচালক আইজেল ইসলাম,এবং আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মি সুধী সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রেল মন্ত্রী সুজন বলেন, আজকে দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিলাহাটি হলদিবাড়ি রেলপথে মালবাহী ট্রেন চলাচলের শুভ উদ্বোধন করলেন এবং আগামী ২০২১ সালের ২৬শে মার্চে এই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, ১৯৬৫ সাল পর্যন্ত চিলাহাটি হলদিবাড়ি এই রুটে রেল যোগাযোগ চালু ছিল। বাংলাদেশ ভারতের মধ্য ০৭টি রেল সংযোগের মধ্যে ৪টি ইতিমধ্যে চালু হয়েছে, আজকে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু হওয়ার মধ্যে দিয়ে ৫ম রেল সংযোগ চালু হলো। ১৮৫২ সালে বাংলাদেশে প্রথম রেলপথ চালু হয় রাজশাহীর দর্শনা স্টেশন থেকে।
ভিন্নবার্তা ডটকম/ প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ