1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুষ্টিয়ায় খেলার সময় গাড়িচাপায় শিশু নিহত, আহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ ১০:৫৩ am

কুষ্টিয়ার কুমারখালীতে গাড়িচাপায় ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আরেক শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বুজরুখ বাঁখই আনছার ভিডিপি ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় নন্দলালপুর ইউনিয়নের বাঁখই ইসলামপুর গ্রামের নয়নের ছেলে। আর আহত সবুজ (৯) একই এলাকার ফজলুর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, আনছার ভিডিপি ক্লাবের পানির ট্যাংকির সামনে খেলা করছিল হৃদয় ও সবুজ। এ সময় একটি ইটটানা গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শিশু হৃদয়কে ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, গাড়িচাপায় এক শিশু নিহত ও অপরজন আহত হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। চালককেও আটকের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ