1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দৌলতখানে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ৪:৩৬ pm

দৌলতখানের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই এসোসিয়শনের উদ্যোগে এ কম্বল (শীত বস্ত্র) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অ্যালামনাই এসোসিয়শনের স্থানীয় কমিটির সভাপতি আবু তাহের রতনের সভাপিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্বিবদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. প্রফেসর নুরু ইসলাম নাজেম। এসময় উপস্থিত ছিলেন দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফজলু হক, দৌলতখান উপজেলা সাবেক (প্রাইমারীর) শ্রেষ্ঠ শিক্ষক আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু, অ্যালামনাই এসোসিয়শনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মহিউদ্দিন পলাশ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনের জাতি গঠেনর কারিগর। তাই প্রতিটি শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে পড়াশুনা করতে হবে। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালেয়ের অনেক শিক্ষার্থী বর্তমানে অনেক সরকারি ও বেসরকারি উচ্চ পর্যায়ে কর্মরত থেকে দেশের মুখ উজ্জল করেছে। তাই তোমাদেরকেও ভালোভাবে পড়াশুনা করে মানুষের মত মানুষ হতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন সোহাগ।
ভিন্নবার্ত ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ