
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অভিযান চালিয়ে ৩০ কোটি ১৪ লাখ ২২ হাজার ১৮৪ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টের কাছে জমা দিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতর।
আজ সোমবার সকালে ওষুধ প্রশাসন অধিদফতরের পক্ষ থেকে এমন তথ্য সম্বলিত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন