1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অন্তহীন অপেক্ষা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ ২:৩৩ pm

মনে পড়ে খুব ওয়েটিংরুম এর কথা,
বাসস্ট্যান্ড, স্টেশন, সিনেমাহল,
কি ভীষণ ক্লান্তির, বিরক্তিকর মুহূর্ত
এক একটা সেকেন্ড মিনিট অসহ্য
অধীর হয়ে কাটতো!

বারবার ঘড়ি দেখা,
অকারণ পানির তৃষ্ণা
এলোমেলো হাঁটাহাঁটি,
সময় পাস করার অজুহাত!

এভাবে এক সময় হাফ ছেড়ে
কাঙ্খিত সময়টা ধরা দিতো৷

আর এখন অন্তহীন অপেক্ষা!
বিরক্তি নেই, অস্থিরতা নেই,
অধৈর্য্য হয়ে পা কচলানো নেই
শান্তশিষ্ট সুবোধ বালিকার মতো কাটিয়ে
দিচ্ছি অপেক্ষার প্রহর যুগ যুগ…

অপেক্ষার ওপাশে কি আছে জানিনা
কাঙ্খিত স্বপ্নধরা নাকি আদৌ কিচ্ছু নয়,
অধরা শূন্যতা আজন্মের কারাবাস
শেষ হবে কি কোন দিন?

এই অপেক্ষার কোন স্বাদ নেই
টক মিষ্টি নোনতা জিহ্বাতে অনুভূত হয় না,
বিস্বাদও লাগে না
তবুও প্রয়োজন !
অপেক্ষা আজ প্রয়োজন শুধু৷

লেখক : সভাপতি, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ