
রৌমারীতে শান্তিপূর্ণ ভাবে ৩ টি ইউনিয়নের ভোট সম্পন্ন হয়েছে। গত ১০ ডিসেম্বর ২০২০ ইং রৌমারী ইপজেলার ১ নং দাঁতভাঙ্গা, ৩নং বন্দবেড় ও ৬নং চর শৌলমারী ইউনিয়নে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট দান কার্যক্রম চলে। ৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৮ হাজার ৫৩১ জন। ১ নং দাঁতভাঙ্গায় ২২ হাজার ৫৩১ জন, ৩ নং বন্দবেড় ইউনিয়নে ২৫ হাজার ৬১৯ জন ও চর শৌলমারী ইউনিয়নে ২০ হাজার ৩৪১ জন। ৩টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থি ২৬ জন।
১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে নৌকা প্রর্তিকে এস এম রেজাউল করিম ৩ হাজার ৫৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলিগের বিদ্রহী প্রার্থি মোঃ আমির হোসেন টেবিল ফ্যান মার্কায় ৩ হাজার ৬৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থি আব্দুর রাজ্জাক ধানের শীষ প্রর্তিকে ২ হাজার ৮৮৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে, বিএনপি’র বিদ্রোহী প্রার্থি আবুল হাশেম ১ হাজার ৪০৬ ভোট, জামাতের প্রর্থি মফিজ উদ্দিন ২টি পাতা মার্কায় ২ হাজার ৫৪৮ ভোট, জাতীয পার্টির প্রর্থি আব্দুল গণি লাঙ্গল মার্কায় ১২২২ ভোট, স্বতন্ত্র প্রর্থি লতিফুল হাসান ঘোড়া মাকায় ৮২ ভোট, সাখাওয়াত হেসেন স্বতন্ত্র প্রার্থি আনারস মার্কায় ১ হাজার ২৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থি গোলাম মোস্তফা টেলিফোন মার্কায় ২শ ৫৫ ভোট, স্বতন্ত্র প্রর্থি নুর মোহাম্মদ চশমা মার্কায় ৭৩৩ ভোট পায়।
৩নং বন্দবেড় ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রর্থি আলহাজ্জ আব্দুল কাদের নৌকা মার্কা প্রর্তীকে ১২ হাজার ৫১৭ ভোট পেয়ে বিজয়ী হন।
নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থি আব্দুল মতিন আনারস মার্কায় ৫ হাজার ৪২১ ভোট পেয়ে দ্বীতীয় হন। নুর আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থি ধানের শিষে ৬০৫ ভোট , জাতীয় পার্টির প্রার্থি বাবুল খান লাঙ্গল মার্কায় ২৭৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ রফিকুল ইসলাম হাতপাখা মার্কায় ১ হাজার ৫৮ ভোট পান।
৬নং চরশৌলমারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থি একে এইচ এম সাইদুর রহমান (দুলাল) ঢোল মার্কা প্রর্তিকে ৫ হাজার ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি কে এম ফজলুল হক ম›ডল নৌকায় মার্কায় ৪ হাজার ২২৬ ভোট পেয়ে দ্বীতীয় স্থানে, জাতীয় পার্টির প্রার্থি আতাউর রহমান লাঙ্গল প্রর্তিকে ১ হাজার ৭৪৩ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দর বিএনপি’র প্রার্থি আব্দুস ছাত্তার ধানের শিষ মার্কায় ২০৭ ভোট, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থি আলমগীর হোসেন আনারস মার্কায় ৩ হাজার ৬০২ ভোট, স্বতন্ত্র প্রাথি কুদরত উল্ল্যাহ মোটর সাইকেল মার্কায় ৮৩০ ভোট, স্বতন্ত্র প্রার্থি বখতিয়ার রহমান টেলিফোন মার্কায় ১০৪ ভোট, সোলাইমান ইসলাম ঘোড়া মার্কায় ১০৮ ভোট, স্বতন্ত্র প্রার্থি হুমায়ুন কবির টেবিল ফ্যান মার্কায় ৩৬ ভোট।
এবার রৌমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন সাধারণ ভোটারদের মাঝে আস্থা অর্জন করেছে। রৌমারী উপজেলা প্রশাসন তথা রৌমারী উপজেলা নির্বাচন কার্যালয়ের সার্বিক তথ্যাবধানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহন যোগ্য নির্বাচন হয়। ৩টি ইউনিয়নে শান্তিপুর্ণ অবাধ গ্রহন যোগ্য নির্বাচনে সাধারণ জনগনের মাঝে সরকার ও প্রশাসনের প্রতি ¤্রদ্ধাবোধ তৈয়ারী হয়েছে। ভোট চলাকালীন ৩টি ইউনিয়ন পরিদর্শন কালে ভোটারদের শতভাগ উপস্থিতি ও আন্দমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। ভোট গ্রহন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাগাতার ভোট চলাকালীন কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এব্যাপারে চরশৌলমারী ইউনিয়নের পাখি উড়ার ছালাম, আনছের, মান্নান,হামিদ, দাঁতভাঙ্গার আফজাল, ছক্কু, হাশেম, রাজ্জাক, মতিয়ার, শফিয়ার, জোবাইদুল, বন্দবেড়ের সাইফুল, রফিকুল, আমজাদ, তমছের, জলিল, আনোয়ার বলেন, প্রায় দেরযুগ ধরে আমরা গণতান্ত্রিক ভোটাধিকার ও আনন্দমুখর পরিবেশে ভোট প্রদানের অপেক্ষায় ছিলাম। আজ যে ভোট সরকার উপহার দিয়েছে এ আনন্দ যেন রাখার জায়গা নেই। আমরা সারাদিন ব্যাপি নির্ভয়ে নারী পুরুষ সম্মিলিত ভাবে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেছি।
ভয়ভীতিহীন সুষ্ঠু ভোটাধিকার বাস্তবায়ন করার জন্য রৌমারী উপজেলা প্রশাসন ও রৌমারী নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাসহ সকলের প্রতি সম্প্রিতি প্রকাশ করেন। ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম সাইফুর রহমান বলেন, বর্তমান সরকার সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করতে বদ্ধপরিকর। সরকারের নির্দেশ মোতাবেক নির্বাচন জনমুখি সুষ্ঠু করতে রৌমারী উপজেলা নির্বাচন কার্যালয় সকল ব্যাবস্থা করেছিল। অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরে আমরা জনগণের আস্থা অর্জন করতে পেরেছি বলে মনে করি। এব্যাপারে রৌমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ বলেন, ভোট সুষ্ঠু ও অবাদ করার জন্য সরকরের নির্দেশে ৩টি ইউনিয়নে পুলিশি সকল নিরাপত্তা নিশ্চিত করা হয়েছির। কোথায় ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহি অফিসার আল ইমরান বলেন, বর্তমান প্রধানমন্ত্রি শেখ হাসিনা জনগণের ভোটধিকার নিশ্চিতের লক্ষ্যে সকল উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছে। রৌমারী’র ৩ টি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে রৌমারীতে পুলিশ,র্যাব,বিজিবি,আনসারসহ প্রায় ৯শত জন স্বসস্ত্র বাহিনী নিয়োগ করা হয়েছিল। এছাড়া ম্যাজিষ্ট্রেট ১২ জন সার্বক্ষনিক ৩ টি ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্র মটিরিং করেছে। যারফলে কোথাও কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
ভিন্নবার্তা/এমএসআই