1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকার রাস্তায় যুবকের রক্তাক্ত লাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ৬:৫০ pm

রাজধানীর মতিঝিলের রাস্তা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মতিঝিলের সিটি সেন্টারের সামনের রাস্তায় লাশটি পড়ে ছিল।

নিহত যুবকের নাম জীবন মিয়া (২১) বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি মুন্সীগঞ্জ সদরের রিকাবীবাজার উত্তরপাড়ার বাগজিপাড়ায়।

মতিঝিল বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে রাস্তা থেকে রক্তাক্ত জীবনের লাশ উদ্ধার করা হয়। “ধারণা করা হচ্ছে উঁচু কোনো ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

জীবনের ফুপাত ভাই স্বপন মিয়া জানান, বৃহস্পতিবার বাড়ি থেকে ঢাকায় আসেন জীবন। রাতেই তারা দুর্ঘটনার খবর পান। জীবন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন বলে জানান স্বপন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ