1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্রীলংকা সফরসূচি ঘোষণা ইংল্যান্ডের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ২:৫৬ pm

করোনার কারণে গত মার্চ মাসে নির্ধারিত ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলংকা সফর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। অবশেষে সেই সিরিজের নতুন তারিখ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতেই শ্রীলংকা সফরে যাবে জো রুটের দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতে শ্রীলংকার বিপক্ষে দুটি টেস্ট খেলবেন ইংলিশরা। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্লোজ ডোর টেস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ২ জানুয়ারি একটি চার্টার্ড ফ্লাইটে করে লন্ডন থেকে উড়ে শ্রীলংকার হাম্বানতোতায় ল্যান্ড করবে ইংল্যান্ড দল। ৫ জানুয়ারি পর্যন্ত সেখানেই কোয়ারেন্টিন পালন ও করোনা টেস্ট করাবে। ফল পজিটিভ এলে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মহিন্দর রাজাপাকসে স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি পাবেন তারা।

এর পর ১৪ জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ জানুয়ারি। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

গত মার্চ মাসে সিরিজ সফল করলে কলম্বোয় গিয়েছিল ইংল্যান্ড দল। প্রস্তুতি ম্যাচও খেলছিল তারা। কিন্তু করোনায় হানায় সেই অসমাপ্ত রেখেই দেশে ফিরে যান ইংলিশরা। তথ্যসূত্র: স্কাই স্পোর্টস
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ