1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
গ্রামীণ জনপদে দ্রুত সেবা পৌঁছাতে নেত্রকোনায়

অটোমেশন সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ৭:৪৪ pm

গ্রামীণ জনসাধারণের মাঝে দ্রুত সেবা পৌঁছে দিতে নেত্রকোনার ঠাকুরাকোনায় অটোমেশন সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার উন্নয়ন গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এলাকার জনসাধারণের মাঝে দ্রুত সেবাদানের জন্য এ অটোমেশন সিস্টেম সফটওয়্যারের ব্যবস্থা চালু করা হয়।

ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে এর কার্যালয়ে গতকাল প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন,ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আবদুল আলীম।

ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) জিয়া আহমেদ সুমন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ এরশাদুল আহমেদ, সন্বয়কারী দিলীপ সরকার অডিটর চঞ্চল মহমুদ, ইউনিয়ন পরিষদের সচিব রাশিদুল হাসান, ইউপি মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, অটোমেশন সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে গ্রামের সাধারণ জনগণ অনেক উপকৃত হবেন। এতে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, উত্তরাধিকার সনদ, ভূমিহীন সরকারি অনুদানসহ সকল সুযোগ সুবিধা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ইউনিয়ন পরিষদে। এতে করে জনগণ আর হয়রানির শিকার হবেন জনগণ।
ভিন্নবার্তা ডটকম/ভজন দাস/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ