1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দক্ষিণ বিশিউড়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ৭:৩৭ pm

নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল স্পোর্টিং ক্লাব’ এর আয়োজনে এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

বুধবার সন্ধ্যা ৭ টায় দক্ষিণ বিশিউড়া বাজার প্রাইমারী স্কুল মাঠে জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনটি হয়েছে। উদ্বোধনী খেলায় ৪ দল মিলিয়ে মোট ২ টি খেলা অনুষ্ঠিত হয়।

সামাজিক সংগঠক ও তরুণ ফুটবলার শেখ সারোয়ার হোসেন জনির সঞ্চালনায় খেলার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি, ডিবি) খন্দকার শাকের আহমদ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৮ নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তরুণ সামাজিক সংগঠক ও সমাজসেবক মাসুদুল করিম মাসুদ ও সদর থানা আওয়ামী লীগের সদস্য বাচ্চু মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক আনোয়ার হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান আনিস, বাজার ব্যাবসায়ী মোখলেসুর রহমান, রিপন, দীন ইসলাম, মিলন, ছাত্রনেতা আবু নাসের আলমগীর, নাঈম, পিন্টু সহ অনেকেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার শাকের আহমদ তার বক্তব্য বলেন, মাদক থেকে দূরে থাকার জন্য এমন খেলাধুলা আয়োজনের কোন বিকল্প নেই। নতুন প্রজন্মেকে খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে। এ সময় এমন প্রাণচঞ্চল খেলাধুলার আয়োজনে প্রশাসনিক সহযোগিতার থাকবে বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ