1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাহজাদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ৮:০২ pm

‘কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শাহজাদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখা মনি পারভীন, কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস লাভলী, আলেয়া পারভীন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ফিল্ড অর্গানাইজার শিউলি রানী, এফও সিইপি সুফিয়া খাতুন। শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক শ্রেষ্ঠ ৪ জয়িতা নাজনীন জাহান, তাপসী রাবেয়া, ফরিদা পারভীন, জোসনা খাতুনকে বিশেষ সম্মাননা প্রদান করার হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- মুক্তি রানী পাল। উপজেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়। এর আগে ব্র্যাক সামাজিক আইন কর্মসূচীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে বাল্য বিবাহকে না বলি, এ সংম্বলিত স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ