
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার দুপুর সোয়া ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন