
নীলফামারীর ডোমারে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন সংস্কার কর্মসূচির প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ০১ (ডোমার -ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান (অঃদ্বা), উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সর্দার প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২০ -২১ অর্থ বছরের ১ম পর্যায়ে নির্বাচনী এলাকা ভিত্তিক গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন সংস্কার (কাবিটা ও টিআর-নগদ অর্থ) কর্মসূচির আওতায় ৫০ টি টিআর এবং ১৪ টি কাবিটার চেক বিতরণ করা হয়। এক একটি টিআর প্রকল্পের বরাদ্দ ৪৫ হাজার টাকা। ১ম কিস্তি হিসাবে ২২ হাজার ৫ শত টাকা করে মোট ৫০টি টিআর প্রকল্পের বরাদ্দ ২২ লক্ষ ৫০ হাজার টাকা।
এবং ১৪ টি কাবিটা প্রকল্পের মোট বরাদ্দ ৩১ লক্ষ টাকা। কাবিটার বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন বরাদ্দ হওয়ায় উক্ত বরাদ্দের ২৫% হারে সমপরিমাণ টাকার চেক বিতরণ করা হয়েছে। এবং আগামী ৩১শে ডিসেম্বরের আগেই কাজ শেষ করে ফাইনাল বিল প্রদান করা হবে বলে কতৃপক্ষ জানিয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই