1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিমলায় প্রকল্পের মাটির কাজের উদ্বোধন ও চেক বিতরন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ১১:৩০ pm

নীলফামারীর ডিমলায় গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় প্রকল্প কাজের শুভ উদ্বোধন ও প্রকল্পের চেক বিতরন করা হয়েছে। সোমবার (৭-ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২০-২১ অর্থবছরের ১ম পর্যায়ে নির্বাচনী এলাকাভিত্তিক গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা-নগদ অর্থ) কর্মসূচির আওতায় প্রকল্প কাজের শুভ উদ্বোধন শেষে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন/সংস্কার (কাবিটা ও টিআর-নগদ অর্থ) কর্মসুচির আওতায় উপজেলায় ৬২টি টিআর প্রকল্পের ১ম পর্যায়ে প্রতিটি প্রকল্পের বিপরীতে ২২হাজার ৫শ টাকা ও ১৭ টি কাবিটা প্রকল্পের ১ম পর্যায়ে প্রতিটি প্রকল্পের বিপরীতে ৫০ হাজার করে মোট ২২লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

চেক বিতরণকার্যের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মেজবাহুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম,সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ