
নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশু, বেদেপল্লী ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরসহ আউড়িয়া ইউনিয়নের সীমাখালী এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক ও ২৩তম বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার এম আব্দুর রহিম, সাংবাদিক ফরহাদ খান, যায়যায়দিনের নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ, এম এম অনিক, শাহ পরাণ, সাকিল, সোহাগ, সৌরভ, রফিক, জনি, সামিম, রাজসহ অনেকে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, করোনাভাইরাসের শুরু থেকেই আমরা অসহায় মানুষের পাশে ছিলাম। এখন শীত মওসুমের শুরুতেই এতিম শিশু, বেদেপল্লী ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের এ প্রচেষ্টা শীত মওসুম জুড়ে অব্যাহত থাকবে। অসহায় মানুষের শীত নিবরণের চেষ্টা করব আমরা।
অধ্যাপক এম আব্দুর রহিম এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজসহ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শীতের শুরুতে এতিম শিশু, বেদেপল্লী ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ভালো দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তাদের এ ধরণের কাজে অন্যরা উৎসাহিত হবেন বলে আশা করি।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস