1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে দিগন্ত জুড়ে সরিষা ক্ষেত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ ৫:১২ pm

রৌমারীতে দিগন্ত জুড়ে সরিষার ফুলের হলুদ রঙ্গের সমারোহে ভরে গেছে ফসলের ক্ষেত। চারিদিকে ফসলের মাঠ যেন আপন গতিতে মানব সভ্যতার মাঝে বিলিয়ে দিচ্ছে তার রূপের ঝলকানি ও মৌ মৌ গন্ধের শীতল বাতাস। মাঠের পর মাঠ ফুলের সমারোহে যেন মন ছুয়ে যায়। রৌমারীতে ৫ দফা বন্যার ফলে হাজার একর ফসল নষ্ট হয়ে যায়। ফলে বিশাল এলাকা জুড়ে ফসলের জমি ফাঁকা পড়ে থাকে। বর্ষা মৌসুম শেষে রবি মৌসুম চলে এলে কৃষক রুজি রোজগারের তাগিদে রবিশস্য চাষে মনোনিবেশ করে। কার্তিক মাসের শুরুতে কৃষক সরিষা চাষে ব্যস্ত হয়ে পড়েন।

এ ব্যাপারে ইজলামারী গ্রামের মোহাম্মদ আলী, কড়াইকান্দির চাঁন মিয়া, মাদার টিলার আজাহার আলী ভিন্নবার্তা ডটকমকে বলেন, বন্যার কারণে রোপা আমন ধান নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে অন্যান্য বছরের তুলনায় এবার ব্যাপক পরিমাণে সরিষা চাষ করা হয়েছে। বানের পানি দীর্ঘদিন থাকায় জমির উর্বরা শক্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে। ফলে সরিষার গাছ মোটাতাজা হয়েছে। তারা আশা করেন, এবার আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার বাম্পার ফলন হবে।

এ ব্যাপারে রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা শাহরিয়ার হোসেন ভিন্নবার্তা ডটকমকে বলেন, এ বছর রৌমারীতে ৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। ফসল বপনের আগে উপসহকারী কর্মকর্তদের মাধ্যমে কৃষকদের পরামর্শ প্রদান করা হয়েছে। প্রতিয়িত নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এ নিয়ে রৌমারী সদর উপসহকারি কৃষিকর্মকর্তা আবুল হাশেম ভিন্নবার্তা ডটকমকে বলেন, রৌমারীতে কৃষকের মাঝে সরিষা চাষের জন্য কৃষি প্রনোদনা দেওয়া হয়েছে। কৃষক সার বীজ পেয়ে মনোযোগ সহকারে সরিষা চাষ করেছে। মাঠে মাঠে সরিষা ক্ষেত ভরে উঠেছে। এছাড়া প্রতিনিয়ত মাঠে মাঠে গিয়ে কৃষকের খোজ খবর ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত সরিষা ক্ষেতে কোন প্রকার রোগের আক্রমণ দেখা যায়নি। আশা করি বৈরি আবহাওয়া না হলে সরিষার বাম্পার ফলন হবে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ