1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বন্য হাতির আক্রমণে নিহত ১ আহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ ১২:০৪ am

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে নেছার আহমদ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার পশ্চিম বাজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেছার আহমদ ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাঁচা মিয়ার ছেলে। এ ঘটনায় নিত্যলাল দাশ (৬৫) নামে আরও একজন আহত হয়েছেন।

জানা গেছে, টমটম চালক নেছার আহমদ টমটমের ব্যাটারি চার্জে লাগিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় খাদ্যের খোঁজে পাহাড় থেকে নেমে আসা দলছুট একটি হাতি পেছন থেকে তাকে আক্রমণ করে পালিয়ে যায়।

এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কেরানীহাট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে ধর্মপুর ইউনিয়নের বিশ্বেরহাট এলাকায় নিত্যলাল দাশ (৬৫) নামে আরও এক বৃদ্ধ ওই হাতির হামলার শিকার হন।

সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহত নিত্যলাল ধর্মপুর ৯ নম্বর ওয়ার্ডের নিবারণ সাধুর ছেলে।

বাজালিয়া ফরেস্ট বিট কর্মকর্তা জানান, পশ্চিম বাজালিয়া এলাকায় হাতির আক্রমণে একজন নিহত হয়েছেন। এছাড়া একই হাতির আক্রমণে ধর্মপুর ইউনিয়নে একজন আহত হয়েছেন। হাতিটিকে বনে তাড়ানোর চেষ্টা চলছে। নিহতের পরিবারকে নিয়মনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম চৌধুরী বলেন, বাজালিয়া ও ধর্মপুর ইউনিয়নে হাতির আক্রমণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বর্তমানে হাতিটি ধর্মপুর মুহুরীপাড়া এলাকার নদীতে অবস্থান করছে। আমি সেখানে যাচ্ছি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ