1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর বিচ্ছিন্ন ঘটনা : স্থানীয় সরকার মন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ২:১৮ pm

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এটি একটি দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা। সরকার অত্যন্ত সতর্কতার সাথে এটি লক্ষ্য করছে এবং এটি দুঃখজনক।’

রোববার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় মন্ত্রণালয়ের নিজ কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এর সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এটি কি আসলেই বিচ্ছিন্ন ঘটনা নাকি গত কয়েকদিনের প্রেক্ষাপটে ভাস্কর্য ভাঙচুর, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একটা ঘটনা যেহেতু ঘটেছে সেহেতু এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনাই বলব। এখানে তো সমগ্র মানুষ অংশগ্রহণ করে নাই। পুরো জাতির সেন্টিমেন্ট তো আপনারা দেখছেন, আমি দেখছি। গোটা জাতির সেন্টিমেন্ট হলো বঙ্গবন্ধুর মর্যাদা রক্ষা করা, তাকে স্মরণে রাখা।’

তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং মানুষের ভাগ্যের উন্নতির জন্য তিনি সবসময় লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। ওনার দর্শন আজকে প্রধানমন্ত্রী বাস্তবায়ন করছেন বলে বাংলাদেশ আজ হতদরিদ্র দেশ নয়। আমাদের দেশের ৮০ ভাগ মানুষ দারিদ্র ছিল। মানুষ বলতো ‘মাগো সারাদিন কিছু খাইনি আল্লাহর ওয়াস্তে চারটা ভাত দাও’ আমি শুনতে শুনতে বড় হয়েছি।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের মানুষ খেয়েপড়ে ভালো আছে। সেটা বঙ্গবন্ধুর অবদানের কারণে, তার দর্শনের কারণে, বঙ্গবন্ধুর ত্যাগের কারণে। এখন আমরা যদি তার সম্মান রক্ষা না করতে পারি তাহলে সেটা খুবই দুঃখজনক। বঙ্গবন্ধুকে অপমান করলে তার কিছু হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য। বঙ্গবন্ধুর হত্যার কারণে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত হননি, ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এবং তার নেতৃত্বে বাংলাদেশ ২০০০ সালেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র পরিণত হতো। ফলে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত হননি। ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা।’

হেফাজতকে আওয়ামী লীগই আজকের এই অবস্থানে নিয়ে এসেছে সে বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, বিভিন্নভাবে কথা বলা যাবে। আমাদের কে কোন দল করে না করে তার চেয়ে বড় পরিচয় সবাই বাংলাদেশের নাগরিক। সকল নাগরিককে সরকার যথাযথ মর্যাদা দেয়ার চেষ্টা করে। এই দর্শন বঙ্গবন্ধুর দর্শন। অকারণে এটাকে কেউ অপব্যবহার করলে আমার মনে হয় আওয়ামী লীগের তার দর্শন থেকে সরে যাওয়া ঠিক হবে না।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ