1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: দুই মাদ্রাসাছাত্র আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ১০:৪০ am

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে পুলিশ দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে। গতকাল শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আজ রোববার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা আজ রোববার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিফ্রিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন।

জেলা পুলিশের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত প্রেস বিফ্রিংয়ে জানানো হবে।

গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ