1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভা‍ঙচুরে সরসারি অংশ নিয়েছে দুইজন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ১০:১৬ am

কুষ্টিয়ায় গত শুক্রবার রাতে শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে অংশ নিয়েছে দুই ব্যক্তি। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে।

ফুটেজে দেখা গেছে, রাত ২ টার পর দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে এসে মই দিয়ে ওপরে ওঠে। এরপর তারা ব্যগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভেঙে নিরাপদে চলে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর পুলিশ শহরের বেশ কয়েকটি সড়কের সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে। এরপর ফুটেজ যাচাই করে কারা এ ঘটনায় অংশ নিয়েছিল তা সনাক্ত করতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বেশ কয়েকজনকে।

এদিকে রোববার সকাল ১১টায় জেলা বিশেষ আইন শৃংখলা কমিটির সভা আহবান করা হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ অবস্থা জানানো হবে। সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ভাল খবর আছে। তবে সেটা পরে জানানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে যা যা করা প্রয়োজন সব করছে পুলিশ। সবাইকে ধর্য্য ধরার আহবান জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ