1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত: বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ১:৩৭ pm

ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিতের প্রতিবাদে বেনাপোল কাস্টমস হাউসে তৃতীয় দিনের মতো আজ বুধবারও কলম বিরতি অব্যাহত রয়েছে।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাস্টমস রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তারা এ কলম বিরতি কর্মসূচি পালন করেন।

এতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধসহ বন্দর থেকে মালামাল ডেলিভারি ও শুল্কায়ন কার্যক্রম বন্ধ রয়েছে। রাজস্ব আহরণও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গত সোমবার থেকে বেনাপোল কাস্টমস হাউসের খুকাএভের কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

খুলনা কাস্টমস এক্সাইস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (খুকাএভ) সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, গত রোববার পানগাঁও কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবির কতৃক রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্রকে লাঞ্ছিত করার প্রতিবাদে সারা দেশের কাস্টমস হাউসের ন্যায় বেনাপোল কাস্টমস হাউসেও কলম বিরতি পালন করা হচ্ছে।

এই কলম বিরতি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। তাদের একটিই দাবি যুগ্ম কমিশনার লুৎফুল কবিরের অপসারণ। অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ