
রোববার ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। নানা আয়োজনে দিবসটি উদযাপিত হবে। দিবসটি উদযাপনের মূল ল¶্য হলো আদিবাসীদের জীবনধারা, মৌলিক অধিকার ও মানবাধিকার, আদিবাসী জাতিসমূহের ভাষা ও সংস্কৃতি তথা আত্ম-নিয়ন্ত্রণাধিকার সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ অ-আদিবাসী জনগণ ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তোলা।
দিবসটিকে সামনে রেখে এবারও বাংলাদেশ আদিবাসী ফোরাম ও অন্যান্য সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ সকাল ১০টায় বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে বিশিষ্টজনদের শুভে”ছা বার্তা প্রচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়েবিনার আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে। শুভে”ছা বার্তা পাঠাবেন রাশেদ খান মেনন এমপি, ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শাহীন আনামসহ অন্যান্য শুভাকাক্সখী ও সুহৃদবৃন্দ।
বিকাল ৫টায় ওয়েবিনার আলোচনায় অতিথি হিসেবে যুক্ত থাকবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহŸবায়ক ফজলে হোসেন বাদশা এমপি, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক সাদেকা হালিম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানাদাশ গুপ্ত, মানবাধিকারকর্মী খুশী কবীর, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মেইনথিন প্রমীলা প্রমুখ নেতৃবৃন্দ ।
রাত ৮টায় বিশ্বব্যাপী কোভিড মহামারীতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এবং ধরিত্রীর সু¯’তার জন্য নিজ নিজ অব¯’ান থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও এক মিনিট মৌনব্রত পালন করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই