চাঁদা না দেওয়া এবং ইজারাকৃত বাজারে টোল আদায়ে বাঁধা ও বিএনপির কর্মীকে বহিষ্কার করার, অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
নেত্রকোনা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিএনপির দলীয় প্যাডে ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ ফুল মিয়া কে গত ১২ ই মার্চ বহিষ্কার করে।
ভুক্তভোগী মোঃ ফুল মিয়া ১৩ ই মার্চ অভিযোগের প্রতিবাদে স্থানীয়দের ব্যানারে জেলা প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ ফুল মিয়া বলেন, বাংলা বাজারের ইজারা কে কেন্দ্র করে তাঁরা আমার কাছে (৫০)পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবী করে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, দলীয় মনোভাব ও দলের শৃঙ্খলা ভঙ্গের কারন দেখিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করে।
গত ২৩-২৪ অর্থ বছরে বর্তমান বাংলা বাজারের ইজারাদার আমি,বর্তমানে ২৪-২৫ অর্থ বছরেও বাংলা বাজারের ইজারা পাই,সরকারি সকল বিধি মোতাবেক উপজেলা পরিষদ কর্তৃক সকল কার্যক্রম সম্পন্ন হয়।
এ ব্যাপারে ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি বলেন ফুল মিয়া তাদের সাথে অনৈতিক আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গ করে, উপর মহলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাকে দল থেকে বহিষ্কার করি।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান,তাঁর সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, উপরমহল ও সভাপতির সিদ্ধান্তে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051