৩ মাস ২৩ দিন কারাগারে থাকার পর সদ্য মুক্তি পাওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বাসায় গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
মঙ্গলবার সন্ধ্যায় আলতাফ চৌধুরীর বাসায় কুশল বিনিময় ও খোঁজখবর নিতে যান বিএনপির এই সিনিয়র নেতা।
গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
সরকার পতনের একদফা আন্দোলন চলাকালে গত ৫ নভেম্বর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ৮২ বছর বয়সী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আলতাফ হোসেন চৌধুরীকে বিএসএমএমইউতে চিকিৎসার ব্যবস্থা করে কারাকর্তৃপক্ষ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051