1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নূরুদ্দিন জাহাঙ্গীরের পুরস্কার বাতিলের দাবিতে অবস্থান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৬ pm

চিত্রনাট্য চুরির অভিযোগে নূরুদ্দিন জাহাঙ্গীর এর বাংলা একাডেমি পুরস্কার বাতিলের দাবিতে ভুক্তভোগী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার মনজুরুল ইসলাম মেঘ বাংলা একাডেমির মহাপরিচালককে স্মরকলিপি দিয়েছেন । মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি, পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলা একাডেমিতে অবস্থান নিয়ে সৃজনশীলতা চোরের অভিযোগে অভিযুক্ত নূরুদ্দিন জাহাঙ্গীর ওরফে ড. জাহাঙ্গীর আলম এর বিচার চেয়েছেন মনজুরুল ইসলাম মেঘ।এসময় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফুয়াদ হোসেনসহ গণতন্ত্রী পার্টির নেতাকর্মী।

স্মারকলিপি প্রদানের পরে চিত্রনাট্য চোর নূরুদ্দিন জাহাঙ্গীরের বিচার ও বাংলা একাডেমি পুরস্কার বাতিল চেয়ে বাংলা একাডেমির ভিতরে প্রতিবাদ করা হয় এবং লিফলেট বিতরন করা হয়। ২০১৯-২০২০ অর্থ বছরে সরকারী অনুদান প্রাপ্ত চলচ্চিত্র “বিলডাকিনি” এর চিত্রনাট্য ও সংলাপ চুরির অভিযোগে অভিযুক্ত নূরুদ্দিন জাহাঙ্গীরের বিরুদ্ধে মেধাসত্ত্ব চুরির বিচার এবং বাংলা একাডেমি পুরস্কার বাতিল চেয়ে চতুর্থ দিনের কর্মসূচী করেছেন “বিলডাকিনি” চিত্রনাট্য ও সংলাপ রচিয়তা ভুক্তভোগী, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার মনজুরুল ইসলাম মেঘ।

ভুক্তভোগী মনজুরুল ইসলাম মেঘ আরো দাবি করেন, নূরুদ্দিন জাহাঙ্গীরের বাংলা একাডেমি পুরস্কার বাতিল করতে হবে, যার বিরুদ্ধে চিত্রনাট্য চুরির সুনির্দিষ্ট অভিযোগ আছে, চলচ্চিত্র অনুদানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র অনুদান আইন লঙ্ঘন করেছেন, এমন ব্যক্তিকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়ায় আমারা হতাশ হয়েছি। বাংলা একাডেমি পুরস্কার ঘোষনার সাথে সাথে ইমেইলে প্রতিবাদ জানিয়েছি ২৮ জানুয়ারি। ৩১ জানুয়ারী শাহবাগে অবস্থান নিয়ে নূরুদ্দিন জাহাঙ্গীরের বাংলা একাডেমি পুরস্কার বাতিলের দাবি জানিয়েছি আমরা। ৪ ফেব্রুয়ারি ইমেইলে বাংলা একাডেমিকে স্মারকলিপি দিয়েছি। আজ ০৬ ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলা একাডেমিতে অবস্থান নিয়ে নূরুদ্দিন জাহাঙ্গীরের পুরস্কার বাতিলের দাবি জানাচ্ছি।

মনজুরুল আরো জানান, আগামি ১০ ফেব্রুয়ারির পরে কঠিন কর্মসূচী দেওয়া হবে, দাবী আদায় না হলে অনশন এমনকি আমরণ অনশন করা হবে। একজন চিত্রনাট্য চোর এবং দুর্নীতিবাজ আমলার হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দেয়া মানে জাতীয় চেতনা ও বিবেকের প্রতি আঘাত করা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ