ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ফরিদপুরের মধুখালী উপজেলার হাতিম শেখের ছেলে হাফেজ মিরাজুল ইসলাম, ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আবু সাঈদ মাতুব্বরের ছেলে মেহেদী মাতুব্বর, একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে হাফিজুল মাতুব্বর এবং লিটন দাস নামের এক যুবক। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি খাইরুল আনাম বলেন, খুলনা থেকে সোহাগ পরিবহণের একটি বাস ছেড়ে আসে। ভাঙ্গা এক্সপ্রেসওয়ের খাড়াকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চার যাত্রী নিহত ও পাঁচজন আহত হন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051