1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ১০:১৩ pm

আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে একতরফা প্রহসন উল্লেখ করে নতুন কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার থেকে চার দিন গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। এরপর নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে দলটি।

মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করে দলটি। এর আগে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভায় নতুন কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক শহিদুল ইসলাম কবির জানান, ‘একতরফা প্রহসনের নির্বাচন বর্জনে বুধবার ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা চালাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি অবৈধ প্রহসনের নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ