নির্বাচন বর্জন ও সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল, কামরাঙ্গির চর, কদমতলী, লালবাগ, যাত্রাবাড়ী, শাহবাগ, শ্যামপুর, চকবাজার এলাকায় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যােগে কাজলা এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী।
মতিঝিল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহজাহানপুর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে। এতে নেতৃত্ব দেন মতিঝিল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন।
লালবাগ নাজিমউদ্দীন রোডে অবরোধের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকনের তত্বাবধানে মিছিল করেছে থানা বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে দোলাইপাড় এলাকায় মিছিল করেছে।
জুরাইন রেলগেইটে কদমতলী থানা বিএনপির নেতা দিপুর নেতৃত্বে মিছিল করেছে থানা বিএনপির নেতাকর্মীরা।
কামরাঙ্গী চরের বেড়ীবাঁধ এলাকায় অবরোধের সমর্থনে এবং ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মনির চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শাহবাগ থানা বিএনপির উদ্যােগে সেগুন বাগিচা এলাকায় মিছিল করেছে নেতাকর্মীরা। এতে শাহবাগ থানা বিএনপি নেতা আব্দুল হান্নান নেতৃত্ব দেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051