1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কম্বল শুকাতে গিয়ে প্রাণ গেলো পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারীর

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ১০:৫৮ pm

ছাদে কম্বল শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির হাটফাজিলপুর সাব জোনাল অফিসের মিটার রিডার রাজবাড়ী জেলার আসাদ আলী ও মানিকগঞ্জ জেলার এনামুল হোসেন। পল্লী বিদ্যুৎ সমিতির এই দুই কর্মচারী কামান্না গ্রামের একটি বাড়ি ভাড়া করে বসবাস করে আসছিছেন।

শৈলক’পা থানা অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, শুকবার সকালে ভাড়া বাসায় ভিজা কম্বল শুকাতে গিয়ে ছাদে টাঙানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই কর্মচারীর মৃত্যু ঘটে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকুপার হাটফাজিলপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কামরুজ্জামান খবর নিশ্চত করে জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে স্থানীয়রা দেখতে পান হাটফাজিলপুর পল্লী বিদ্যুতের মিটার রিডার আসাদ আলী ও এনামুল হোসেন বাসার উঠানে পড়ে আছে। অনুসন্ধান করে দেখা যায় তারা কম্বল শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল জানান, লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ