চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি মামলায় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুসহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ন কবীর এ আদেশ দেন।
জানা যায়, মামলার বাদী জসিম উদ্দিন ২০২২ সালের ৩১ মে তার স্ত্রীকে তালাক প্রদান করেন। তালাক নিষ্পত্তি করতে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ইউনিয়ন পরিষদ ভবনে সালিশের আয়োজন করেন। স্ত্রীকে তালাক দেওয়ায় জসিমকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেন চেয়ারম্যান টিপু।
সালিশে মোটা অঙ্কের টাকা জরিমানা করায় টাকা দিতে অপারগতা জানায় জসিম ও তার পরিবার। চেয়ারম্যান টিপু ক্ষিপ্ত হয়ে পরিষদের একটি কক্ষে জসিম ও তার পিতা শাহ জামালকে আটকে রাখে।
পরবর্তী সময়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যের নির্দেশে জামালের বাড়িতে হামলা করে দুটি গরু, অপর ছেলের বউ জেসমিন আখতারের গলা ও কানে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ঘটনায় শাহ জামাল ২০২২ সালের ৩১ জুলাই আদালতে মামলা করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051